, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশার উপদ্রব বৃদ্ধি, অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী  ‎ তথ্যপ্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মতলবের মহিউদ্দিন রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে-সারাক্ষণ বাতা পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ সিদ্ধিরগজ্ঞে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেপ্তার ৭ ‎ নারায়ণগঞ্জে নতুন মামলায় আইভীকে ফের ‘শোন অ্যারেস্ট’, ‎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নারায়ণগঞ্জ নগরভবনের দায়িত্ব নিলেন সাখাওয়াত না.গঞ্জ‌ জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় মামুন মাহমুদ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড ও জরিমানা

বিএনপি’র সরকারের বড় চ্যালেঞ্জ কোনটা ২৪ লাখ কোটি টাকার ঋণ! না-বিরোধী দলের বিক্ষোভ ?

  • প্রকাশের সময় : ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬২ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট দেশি ও বিদেশি ঋণের পরিমাণ প্রায় ২৩ লাখ ৯৪ হাজার ৭১০ কোটি টাকায় পৌঁছেছে। দেড় বছরে ঋণ বেড়েছে ৫ লক্ষ ৭২ হাজার ৫৫ কোটি।

গতকাল ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ( মঙ্গলবার ) বিকালে দেশের ১১ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জনাব তারেক রহমান। সেই সাথে তরুন-প্রবীনের সমন্বয়ে গঠন করা হয়েছে ৫০ জনের এক মন্ত্রীসভা।

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট। ইতিমধ্যে জামায়াত বিরোধী দল হিসেবে একটি ছায়া সরকার গঠন করার পরিকল্পনা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপিকে কি শুধু জামায়েতের বিরোধীতাই মোকাবেলা করতে হবে নাকি বিগত সরকার গুলোর আকাশসম ঋণের বোঝার সাথেও নিরব যুদ্ধ করতে হবে?

জানুয়ারি ২০২৬ এ বাংলাদেশ ব্যাংক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট দেশি ও বিদেশি ঋণের পরিমাণ প্রায় ২৩ লাখ ৯৪ হাজার ৭১০ কোটি টাকায় পৌঁছেছে। এর মধ্যে বৈদেশিক ঋণের পরিমাণ ১৩ লাখ ৬৭ হাজার ৮৬৪ কোটি টাকা এবং দেশি ব্যাংক খাত থেকে নেওয়া ঋণ ১০ লাখ ২৬ হাজার ৮৪৬ কোটি টাকা।

ইতিপূর্বে বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থ বছর শেষে বাংলাদেশ সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়ায় ২২ লক্ষ ২০ হাজার ৯০৪ কোটি টাকা। যার মধ্যে দেশি ঋণের পরিমাণ ১১ লক্ষ ৩ হাজার ৯৩৯ কোটি ও বৈদেশিক ঋণ ১১ লক্ষ ৪৬ হাজার ৯৬৫ কোটি টাকা।

এরপূর্বে পতিত ফ্যাসিস্ট সরকারের সর্বশেষ অর্থবছরে (২০২৩-২৪) অর্থবছরে সরকারি ঋণের পরিমাণ ছিলো ১৯ লক্ষ ২২ হাজার ৬৫৫ কোটি টাকা। এক বছরের কম ব্যবধানে (২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাইয়ের আন্দোলনের সময় বাদে পুরো সময়টায় ছিলেন ড.ইউনূস) সদ্য সাবেক হওয়া ড. মুহাম্মদ ইউনূসের সরকারের সময় ঋণ বেড়েছে ৩ লাখ ২৮ হাজার ২৪৯ কোটি টাকা।

এতো বড় ঋণের বোঝা মাথায় নিয়ে নবনির্বাচিত বিএনপি সরকার কতটা স্বাভাবিকভাবে রাষ্ট্র পরিচালনা ও বাজার নিয়ন্ত্রণ করতে পারবে সেটাই এখন বড় চ্যালেঞ্জ।

অনেক বিশ্লেষকগণ মনে করছেন বিএনপি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকবে বাজার নিয়ন্ত্রণ করা। এরমধ্যে সরকারের শপথ গ্রহণের মাত্র ৩ দিনের মাথায় পবিত্র রমজান। এমনিতে রোজা আসলে এদেশের বাজার হয়ে যায় লাগামহীন ঘোড়ার মত। বাংলাদেশে রমজানে বাজার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যে হিমশিম খেতে হয় সেকথা মোটামুটি সকলেরই জানা। এখন এই নতুন সরকার রমজানে বাজার নিতন্ত্রণে কতটুকু সফল হবে সেটাই দেখার বিষয়। সেই সাথে এই ঋণের পরিমাণ কমিয়ে দেশের অর্থনীতির চাকা আবারো কতটুকু সচল করতে পারবে সেটি সময়ের সাথেই দেশের মানুষ দেখতে পাবেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশার উপদ্রব বৃদ্ধি, অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী  ‎

বিএনপি’র সরকারের বড় চ্যালেঞ্জ কোনটা ২৪ লাখ কোটি টাকার ঋণ! না-বিরোধী দলের বিক্ষোভ ?

প্রকাশের সময় : ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬