
নাসিক ১নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক আলী রাজের নেতৃত্বে গণ সংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক আলী রাজের নেতৃত্বে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে গণ সংযোগ ও লিফলেট বিতরণ করেছে ১নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক আলী রাজ।
এসময় গণসংযোগে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার শ্রমিক দলের সদস্য সচিব মেঃ শরিফ হোসেন , যুগ্ন আহবায়ক সিদ্ধিগঞ্জ থানার মোঃ আব্দুল হামিদ খান ১ নং ওয়ার্ড শ্রমিক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ বাদশা মিয়া, যুগ্ন-আহবায়ক ইসমাইল মিয়া, মোঃ মামুন দেওয়ান, মোঃ সুমন,রাসেল খান,ইব্রাহিমসহ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন












