, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশার উপদ্রব বৃদ্ধি, অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী  ‎ তথ্যপ্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মতলবের মহিউদ্দিন রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে-সারাক্ষণ বাতা পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ সিদ্ধিরগজ্ঞে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেপ্তার ৭ ‎ নারায়ণগঞ্জে নতুন মামলায় আইভীকে ফের ‘শোন অ্যারেস্ট’, ‎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নারায়ণগঞ্জ নগরভবনের দায়িত্ব নিলেন সাখাওয়াত না.গঞ্জ‌ জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় মামুন মাহমুদ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড ও জরিমানা

আমি নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জকে শিক্ষাবান্ধব ও শিক্ষানগরী হিসেবে গড়ে তুলব                    ———–নূরুল ইসলাম বুলবুল 

  • প্রকাশের সময় : ০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮১ পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল জনতার প্রত্যাশা ও উন্নয়ন ভাবনাকে সামনে রেখে তার “জনতার ইশতেহার” ঘোষণা করেছেন।

ইশতেহার ঘোষণায় তিনি বলেন, সুশাসন ও শান্তির মাধ্যমে একটি পরিবর্তনশীল, উন্নত ও আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলাই তার মূল লক্ষ্য। নিরাপদ ও বাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ গড়ার স্বপ্ন দেখছেন তিনি। নূরুল ইসলাম বুলবুল বলেন, বেকারত্ব দূর করতে বেকার ভাতা নয়, বরং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাই হবে তার প্রধান কৌশল। তিনি জানান, আধুনিক, উন্নত, সমৃদ্ধ ও শান্তির নীড় হিসেবে চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে তিনি সর্বোচ্চ ভূমিকা রাখবেন। ইশতেহারে উল্লেখ করা হয়—চাঁপাইনবাবগঞ্জকে একটি শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা হবে। জেলা সদরসহ ইউনিয়নসমূহে গণপরিবহন ব্যবস্থা চালু করা হবে এবং প্রধান সড়কগুলো সম্প্রসারণ করা হবে। পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পানি নিষ্কাশনের জন্য আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ফুটপাত নির্মাণ করা হবে।নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার সঙ্গে সরাসরি আন্তঃনগর ট্রেন চালুসহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি ঘোষণা দেন। মহানন্দা নদীর পানি বরেন্দ্র অঞ্চলে সরবরাহের মাধ্যমে কৃষিখাতের উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা এবং দিয়ার অঞ্চলকে আলাদা উপজেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান জামায়াত প্রার্থী। তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জকে শিল্প ও বাণিজ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে। স্বচ্ছ ও সেবামূলক প্রশাসন, উন্নত চিকিৎসা সেবা, কৃষি ও শ্রমিক কল্যাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সুস্থ বিনোদনের ব্যবস্থা করা হবে। তরুণদের ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিনির্ভর উন্নয়ন, ভিশন ২০৪০ বাস্তবায়ন এবং গ্রিন টাউন, ক্লিন টাউন হিসেবে চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

জনতার ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক এমপি অধ্যাপক মোঃ লতিফুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মহাম্মদ ইসাহাক সহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশার উপদ্রব বৃদ্ধি, অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী  ‎

আমি নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জকে শিক্ষাবান্ধব ও শিক্ষানগরী হিসেবে গড়ে তুলব                    ———–নূরুল ইসলাম বুলবুল 

প্রকাশের সময় : ০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬