
বিশেষ প্রতিনিধি সোহেল রানা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। শনিবার (৩১ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের এক নম্বর ও দুই নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগে ধানের শীষের পক্ষে নেতাকর্মী ও সাধারণ জনসাধারণের অংশগ্রহণে গণজোয়ার সৃষ্টি হয়।
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম বলেন, আগামী ১২ তারিখ ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। ধানের শীষের বিজয় হলে এদেশের নিপিড়িত মানুষের বিজয় হবে। বিগত ১৭ বছর এদেশের মানুষের ভোটের ও কথা বলার স্বাধীনতার জন্য বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে গেছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
তিনি বলেন, আপনাদের ভোটে আমি সংসদ সদস্য নির্বাচিত হলে আমার আসনে কোন সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও ভুমিদস্যুর স্থান হবে না। আপনাদের কাঙ্খিত উন্নয়ন সাধনে সবাইকে নিয়ে কাজ করব।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব. সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, সহ-সভাপতি রওশন আলী, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, ইকবাল হোসেন, সদস্য ইমাম হোসেন বাদল, সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেন, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ¥ান মৃধা, সদস্য শহিদুল ইসলাম, আরমান, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর ও সিদ্ধিরগঞ্জ থানা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাও. তৈয়ব আল হোসাইন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।












