, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীসহ ৩ জনবদলী বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, অফিসে নেই কোনো কর্মকর্তা ‎ সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেফতার ১০ ‎ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশার উপদ্রব বৃদ্ধি, অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী  ‎ তথ্যপ্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মতলবের মহিউদ্দিন রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে-সারাক্ষণ বাতা পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ সিদ্ধিরগজ্ঞে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেপ্তার ৭ ‎ নারায়ণগঞ্জে নতুন মামলায় আইভীকে ফের ‘শোন অ্যারেস্ট’, ‎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সিদ্ধিরগঞ্জে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ১৯ লাখ টাকার মালামাল লুট

  • প্রকাশের সময় : ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৮৬ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সিদ্ধিরগঞ্জ | ২৫ জানুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ডায়মন্ড সেটসহ প্রায় ১৯ লক্ষ টাকা মূল্যের মালামাল লুটে নিয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার বটতলায় হুমায়ুন কবিরের বাড়িতে এই চুরির ঘটনাটি ভুক্তভোগীর নজরে আসে। এ ঘটনায় ভুক্তভোগী মাসুম মাহমুদ (৪২) সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মাসুম মাহমুদ সপরিবারে গত ১৫ জানুয়ারি গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ৩:৩০ ঘটিকায় বাসায় ফিরে তিনি দেখতে পান রুমের দরজা খোলা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। চোরেরা রান্নাঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে মালামাল লুট করে নিয়ে যায়।

তদন্ত ও অভিযোগ অনুযায়ী বাসা থেকে যে সমস্ত মালামাল চুরি হয়েছে তা হলো নগদ টাকা: ৫০,০০০ টাকা। স্বর্ণালঙ্কার: প্রায় ০৮ ভরি (বাজারমূল্য আনুমানিক ১৬,০০,০০০ টাকা)

ডায়মন্ড সেট: একটি (মূল্য ২,৫০,০০০ টাকা)।এছাড়াও কিছু প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়েছে বলে ভুক্তভোগী জানিয়েছেন।

ভুক্তভোগী মাসুম মাহমুদ জানান, বাসা ফাঁকা থাকার সুযোগে অজ্ঞাতনামা চোরেরা এই ঘটনা ঘটিয়েছে। স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীসহ ৩ জনবদলী বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি

সিদ্ধিরগঞ্জে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ১৯ লাখ টাকার মালামাল লুট

প্রকাশের সময় : ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬