, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশার উপদ্রব বৃদ্ধি, অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী  ‎ তথ্যপ্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মতলবের মহিউদ্দিন রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে-সারাক্ষণ বাতা পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ সিদ্ধিরগজ্ঞে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেপ্তার ৭ ‎ নারায়ণগঞ্জে নতুন মামলায় আইভীকে ফের ‘শোন অ্যারেস্ট’, ‎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নারায়ণগঞ্জ নগরভবনের দায়িত্ব নিলেন সাখাওয়াত না.গঞ্জ‌ জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় মামুন মাহমুদ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড ও জরিমানা

সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে ড্রামভর্তি অজ্ঞাত লাশ উদ্ধার ‎

  • প্রকাশের সময় : ০১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ১৬৪ পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার সিদ্ধিরগঞ্জঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে ড্রামভর্তি একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ।

‎রোববার (আজ) সকাল আনুমানিক ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল সংলগ্ন জালকুড়ি রোডের ক্যানেল পাড় থেকে লাশটি উদ্ধার করে।

‎পুলিশ সূত্র জানায়, স্থানীয়রা ক্যানেলে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে খুললে ভেতরে একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া যায়। মরদেহটি পচন ধরতে শুরু করেছিল।

‎তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে ভরে ক্যানেলে ফেলে দেওয়া হয়েছে।

‎সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশার উপদ্রব বৃদ্ধি, অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী  ‎

সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে ড্রামভর্তি অজ্ঞাত লাশ উদ্ধার ‎

প্রকাশের সময় : ০১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬