, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেফতার ১০ ‎ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশার উপদ্রব বৃদ্ধি, অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী  ‎ তথ্যপ্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মতলবের মহিউদ্দিন রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে-সারাক্ষণ বাতা পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ সিদ্ধিরগজ্ঞে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেপ্তার ৭ ‎ নারায়ণগঞ্জে নতুন মামলায় আইভীকে ফের ‘শোন অ্যারেস্ট’, ‎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নারায়ণগঞ্জ নগরভবনের দায়িত্ব নিলেন সাখাওয়াত না.গঞ্জ‌ জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় মামুন মাহমুদ

গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০–৪০ লাখ টাকা

  • প্রকাশের সময় : ১০:১২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১৪৫ পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : শ্রাবন্তী আক্তার

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা প্রায় ৬টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পৌর শহরের পাটমহল মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাজারের তিনটি দোকান ও একটি গোডাউন সম্পূর্ণভাবে পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ থেকে ৪০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিলিন্ডার গ্যাসের পাইপ লিক হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রথমে আনোয়ার মিয়ার ফলের দোকানটি আগুনে পুড়ে যায়, এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে মফিজ মিয়ার চিড়া-মুড়ির দোকানে, যেখানে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

এরপর আগুন গ্রাস করে জমির মিয়ার চাল, চিনি, ময়দা ও ভুসির গোডাউন। সেখানে প্রায় ২৭ লাখ টাকার পণ্য আগুনে ভস্মীভূত হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট, পুলিশ প্রশাসন, বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনগণ সম্মিলিতভাবে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে বড় ধরনের প্রাণহানি ও বিস্তৃত ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

রাত ৯টার দিকে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ইসমাইল হোসেন সোহেল ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেফতার ১০ ‎

গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০–৪০ লাখ টাকা

প্রকাশের সময় : ১০:১২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬