, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেফতার ১০ ‎ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশার উপদ্রব বৃদ্ধি, অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী  ‎ তথ্যপ্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মতলবের মহিউদ্দিন রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে-সারাক্ষণ বাতা পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ সিদ্ধিরগজ্ঞে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেপ্তার ৭ ‎ নারায়ণগঞ্জে নতুন মামলায় আইভীকে ফের ‘শোন অ্যারেস্ট’, ‎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নারায়ণগঞ্জ নগরভবনের দায়িত্ব নিলেন সাখাওয়াত না.গঞ্জ‌ জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় মামুন মাহমুদ

ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৮৯ পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে সদর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শহরের পাঠানপাড়া বিএনপির দলীয় কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহনেওয়াজ খাঁন সিনা। সভায় বক্তব্য রাখেন সদর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদ। তিনি বলেন, ব্যবসায়ী ও শিল্পপতিরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধভাবে সম্পৃক্ত করে একটি গণমুখী ও উন্নয়নবান্ধব সংসদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মাতিন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, জেলা চাউল মিল মালিক সমিতির নেতা আনোয়ার হোসেন, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম সেন্টু, জাতীয় পুরস্কার প্রাপ্ত নারী উদ্দোক্তা তাহরিমা বেগম লাকি, মহিলা উদ্যোক্তা মোসাঃ দিলনাজ খানম, পরিবহন ব্যবসায়ী নেতা এ কে এম লুৎফর রহমান ফিরোজ, নবাব অটো মিলের চেয়ারম্যান আকবর হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন। বক্তারা বলেন, একটি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক নেতৃত্বের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে আরও সুসম্পর্ক ও সমন্বয়ের আশাবাদ ব্যক্ত করা হয়।

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেফতার ১০ ‎

ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬