, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশার উপদ্রব বৃদ্ধি, অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী  ‎ তথ্যপ্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মতলবের মহিউদ্দিন রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে-সারাক্ষণ বাতা পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ সিদ্ধিরগজ্ঞে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেপ্তার ৭ ‎ নারায়ণগঞ্জে নতুন মামলায় আইভীকে ফের ‘শোন অ্যারেস্ট’, ‎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নারায়ণগঞ্জ নগরভবনের দায়িত্ব নিলেন সাখাওয়াত না.গঞ্জ‌ জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় মামুন মাহমুদ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড ও জরিমানা

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ মিজমিজি ১০ পাইপ এলাকায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৪

  • প্রকাশের সময় : ০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ২৬৩ পড়া হয়েছে

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি ১ নং ওয়ার্ড ১০ পাইপ এলাকায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রাতুল ইসলাম রবি (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় অন্তত চারজন আহতের খবর পাওয়া গেছে।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৯টায় মিজমিজি ক্যানেলপাড়স্থ ১০ পাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের বাবার নাম মো. ফারুক হোসেন। তারা (নাসিক) ১নং ওয়ার্ডের পাগলাবাড়ি চৌরাস্তা ময়নার বাড়ির ভাড়াটিয়া একতলা ভবনের ২য় তলায় তারা  চারজনের ফ্যামিলি থাকতেন বাবা-মা- ছোট ভাই। অন্যদিকে আহত দুজন হলেন হাবিব ও বিজয়। এছাড়া এখন পর্যন্ত  এক দম্পতির বিষয়ে কোন কিছুই জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী রোমান নামের একজন জানিয়েছেন, আমরা জালকুড়ির দিকে যাওয়ার পথে একসঙ্গে তিনটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন ঘটনাস্থলে মারা যান। আর কয়েকজন আহত হয়েছেন। মূলত নিহত এবং তার বন্ধুরা দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল এবং আরেক পাশ থেকে এক দম্পতি তাদের শিশু সন্তানকে নিয়ে ফিরছিলেন।

ঘটনাস্থলের সামনে মিলন  নামে এক দোকানি জানান, যে ছেলেটা মারা গেছে সে খুব দ্রুত গতিতে আসছিল। তার পেছনে আরেক বন্ধুও জোরে আসছিল। একই সময় জালকুড়ির দিক থেকে একটি শিশুকে নিয়ে এক দম্পতি ফিরছিল বলে জানান।
ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই বজলুর রহমান সংবাদ কর্মীদের জানিয়েছেন, আমরা নিহতের বাড়ির সামনেই এখন আছি। স্থানীয়দের সঙ্গে কথা বলছি। দুর্ঘটনা হওয়া দুটি মোটরসাইকেল আমাদের হেফাজতে আছে এবং আরেকটি গাড়িসহ দম্পতির খোঁজ এখনো আমরা পাইনি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশার উপদ্রব বৃদ্ধি, অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী  ‎

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ মিজমিজি ১০ পাইপ এলাকায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৪

প্রকাশের সময় : ০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬