, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেফতার ১০ ‎ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশার উপদ্রব বৃদ্ধি, অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী  ‎ তথ্যপ্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মতলবের মহিউদ্দিন রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে-সারাক্ষণ বাতা পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ সিদ্ধিরগজ্ঞে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেপ্তার ৭ ‎ নারায়ণগঞ্জে নতুন মামলায় আইভীকে ফের ‘শোন অ্যারেস্ট’, ‎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নারায়ণগঞ্জ নগরভবনের দায়িত্ব নিলেন সাখাওয়াত না.গঞ্জ‌ জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় মামুন মাহমুদ

ওসমান হাদির হত্যার বিচার দাবিতে সাইনবোর্ডে ব্লকেড

  • প্রকাশের সময় : ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ২১৭ পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।

‎রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বাঁশ ফেলে মহাসড়ক ব্লকেড কর্মসূচি পালন করেন তারা।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে মহাসড়কে অবরোধ শুরু হলে উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। শত শত যানবাহন আটকে থাকায় যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন।

‎ওসমান হাদির হত্যার বিচার দাবিতে আসা আলমগীর হোসেন বলেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখনো মূল হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যায়নি। তারা দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।’

‎বিচারপ্রার্থী নিরব রায়হান বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি করতে চাই না, আমরা ন্যায়বিচার চাই। ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

‎খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পুলিশ অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। তবে রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলমান রয়েছে।

‎এদিকে অবরোধের কারণে সাইনবোর্ড, চিটাগাং রোড, কাঁচপুর ও সানারপাড় এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার দাবিতে ছাত্র-জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ঘটনাস্থলেই আছি এবং বিক্ষোভকারীদের সাথে কথা বলছি।’

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেফতার ১০ ‎

ওসমান হাদির হত্যার বিচার দাবিতে সাইনবোর্ডে ব্লকেড

প্রকাশের সময় : ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫