, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশার উপদ্রব বৃদ্ধি, অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী  ‎ তথ্যপ্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মতলবের মহিউদ্দিন রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে-সারাক্ষণ বাতা পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ সিদ্ধিরগজ্ঞে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেপ্তার ৭ ‎ নারায়ণগঞ্জে নতুন মামলায় আইভীকে ফের ‘শোন অ্যারেস্ট’, ‎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নারায়ণগঞ্জ নগরভবনের দায়িত্ব নিলেন সাখাওয়াত না.গঞ্জ‌ জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় মামুন মাহমুদ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড ও জরিমানা

চলনবিলে পাখি শিকার প্রতিরোধে অভিযান: শালিক অবমুক্ত ও জাল ধ্বংস

  • প্রকাশের সময় : ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৩৬২ পড়া হয়েছে

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় চলনবিল এলাকায় পাখি শিকার প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ৫টি শালিক পাখি অবমুক্ত করেছে চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরাম-এর পরিবেশ কর্মীরা। একই সঙ্গে শিকারীর কাছ থেকে প্রায় ২ হাজার মিটার জাল ও বিভিন্ন শিকার সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) ভোরে উপজেলার তাজপুর ইউনিয়নের খরসতি গ্রামের মাঠে পরিবেশ কর্মীরা এ অভিযান পরিচালনা করেন। এসময় তারেক নামের এক কিশোর পাখি শিকারীকে আটক করা হলেও ভবিষ্যতে আর কখনো পাখি শিকার না করার মুচলেকার ভিত্তিতে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে উদ্ধারকৃত ৫টি শালিক পাখি অবমুক্ত করা হয়।

প্রায় তিন ঘণ্টাব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস কায়েম ও পরিবেশ কর্মী মোতালেব হোসেন।

সংগঠনের সভাপতি এসএম রাজু আহমেদ বলেন,শীত মৌসুমে চলনবিলে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির আগমন ঘটে। কিন্তু কিছু অসাধু শিকারী নিয়মিত পাখি নিধনে লিপ্ত থাকে, যা পরিবেশের জন্য বড় হুমকি। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। পাখি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশার উপদ্রব বৃদ্ধি, অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী  ‎

চলনবিলে পাখি শিকার প্রতিরোধে অভিযান: শালিক অবমুক্ত ও জাল ধ্বংস

প্রকাশের সময় : ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫