, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেফতার ১০ ‎ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশার উপদ্রব বৃদ্ধি, অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী  ‎ তথ্যপ্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মতলবের মহিউদ্দিন রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে-সারাক্ষণ বাতা পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ সিদ্ধিরগজ্ঞে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেপ্তার ৭ ‎ নারায়ণগঞ্জে নতুন মামলায় আইভীকে ফের ‘শোন অ্যারেস্ট’, ‎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নারায়ণগঞ্জ নগরভবনের দায়িত্ব নিলেন সাখাওয়াত না.গঞ্জ‌ জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় মামুন মাহমুদ

নিজের রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা

  • প্রকাশের সময় : ০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ১৬২ পড়া হয়েছে

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি

‎কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজের রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্যের আত্নহত্যার ঘটনা ঘটেছে।নিহত বিজিবি সদস্যের নাম মো. নাসিম উদ্দিন (২৩)। তিনি ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মন্ডলের ছেলে।

‎শুক্রবার (২ জানুয়ারী) রাত আনুমানিক দেড়টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিন গংগারহাট বিওপি ক্যাম্পে এ ঘটনা ঘটে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বিষয়টি নিশ্চিত করেছেন।

‎পুলিশ সুত্রে জানা যায়, রাত দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশ্যে ইউনিফর্ম পড়ে নিজ অস্ত্র বুঝে নেন বিজিবি সৈনিক নাসিম উদ্দিন।

‎এক পর্যায়ে ব্যারাকের পুর্বপাশে ক্যাম্পের বাউন্ডারির ভিতর গিয়ে নিজের বুকে নিজেই গুলি করেন তিনি। গুলির শব্দে সহকর্মীরা দৌড়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে টেনে হিঁচড়ে ব্যারাকের বারান্দায় নিয়ে আসেন। সেখান থেকে দ্রুত তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে।

‎ওসি মাহমুদ হাসান নাঈম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেফতার ১০ ‎

নিজের রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা

প্রকাশের সময় : ০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬