, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেফতার ১০ ‎ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশার উপদ্রব বৃদ্ধি, অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী  ‎ তথ্যপ্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মতলবের মহিউদ্দিন রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে-সারাক্ষণ বাতা পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ সিদ্ধিরগজ্ঞে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেপ্তার ৭ ‎ নারায়ণগঞ্জে নতুন মামলায় আইভীকে ফের ‘শোন অ্যারেস্ট’, ‎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নারায়ণগঞ্জ নগরভবনের দায়িত্ব নিলেন সাখাওয়াত না.গঞ্জ‌ জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় মামুন মাহমুদ

নারায়ণগঞ্জে মার্কেটে বিদ্যুৎ বিচ্ছিন্নের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

  • প্রকাশের সময় : ০৭:১১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১৬৬ পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি সোহেল রানা

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মিতালী মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা। রবিবার (৪ জানুয়ারী) বিকেল সাড়ে ৩ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায়  ঢাকাগামী লেনে এ অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  করেন ব্যাবসায়ীরা।

‎এতে মহাসড়কের ঢাকাগামী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পরে যাত্রী সাধারণ। পরে পুলিশের আশ্বাসে ৪০ মিনিট মহাসড়কে অবস্থানের পর সোয়া ৪ টায় অবরোধ তুলে নেয় ব্যবসায়ীরা।

‎মিছিল চলাকালে ব্যবসায়ীরা “বিদ্যুৎ চাই”, “বিদ্যুৎ চাই” ব্যবসায়ী বাঁচান”সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, গত ৯ দিন ধরে বিদ্যুৎ না থাকায় দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে, ফলে তারা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

‎বিক্ষোভে অংশ নেওয়া ব্যবসায়ীরা বলেন, বিগত দিনে যারা মার্কেট মালিক সমিতির কমিটিতে ছিল তারা দীর্ঘদিন ধরে মার্কেটের অর্থ লুটপাট করেছে। বর্তমানে মার্কেটের ৫২ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। সেই জন্য ডিপিডিসি মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। বিদ্যুৎ সংযোগ ছাড়া ব্যবসা পরিচালনা করা অসম্ভব। এই মার্কেটে ৩ হাজার দোকান রয়েছে। এসব দোকানে হাজার হাজার মানুষ জীবিকায় জড়িত। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন না করা হলে তাদের জীবিকা হুমকির মুখে পড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবি জানান।

‎সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মিতালী মার্কেটের ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেফতার ১০ ‎

নারায়ণগঞ্জে মার্কেটে বিদ্যুৎ বিচ্ছিন্নের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

প্রকাশের সময় : ০৭:১১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬