নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্ম বার্ষিকী উপলক্ষে নারায়নগঞ্জ জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ থেকে সোহেলরানাঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০জানুয়ারী) নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, সদস্য অকিল উদ্দিন ভূইয়া, ইকরামুল কবির, নাদিম হাসান মিঠু, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরিফ মায়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহআলম হীরা, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, আক্তারুজ্জামান মৃধা, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান মৃধা,সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মোল্লা সাখাওয়াত হোসেন, সিদ্ধির গঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন,৪নং ওয়ার্ড বিএনপি দপ্তর সম্পাদক নাছির উদ্দীনসহ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন।
প্রকাশক সম্পাদক: ইদ্রিস হাসান পারভেজ, মোবাইল: ০১৯১৭৮৬৬৬১২, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ প্রধান টাওয়ার (চতুর্থ তলা) ঢাকা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত