, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেফতার ১০ ‎ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশার উপদ্রব বৃদ্ধি, অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী  ‎ তথ্যপ্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মতলবের মহিউদ্দিন রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে-সারাক্ষণ বাতা পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ সিদ্ধিরগজ্ঞে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেপ্তার ৭ ‎ নারায়ণগঞ্জে নতুন মামলায় আইভীকে ফের ‘শোন অ্যারেস্ট’, ‎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নারায়ণগঞ্জ নগরভবনের দায়িত্ব নিলেন সাখাওয়াত না.গঞ্জ‌ জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় মামুন মাহমুদ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী ১কেজি গাঁজাসহ আটক 

  • প্রকাশের সময় : ০২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১২৬ পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নির্মূলে চলমান কঠোর অভিযানের অংশ হিসেব গত ১৯ জানুয়ারি খ্রি. বিকাল ৪টা মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন চর ইসলামপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে স্বামী–স্ত্রী যৌথভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ০২ (দুই) জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—মোঃ মোতাজুল (৩০) এবং তার স্ত্রী মোসাঃ জোসনারা বেগম (৫০)। তারা উভয়েই চর ইসলামপুর এলাকার বাসিন্দা। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ০১ (এক)টি বাজার ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো গাঁজা ০১ (এক) কেজি উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, স্বামী–স্ত্রী দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে মাদক সংরক্ষণ ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় উপপরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করেছেন। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মনে করে, পরিবারকে ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনা করা সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে। মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ার আহবান জানান।

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেফতার ১০ ‎

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী ১কেজি গাঁজাসহ আটক 

প্রকাশের সময় : ০২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬