, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশার উপদ্রব বৃদ্ধি, অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী  ‎ তথ্যপ্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মতলবের মহিউদ্দিন রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে-সারাক্ষণ বাতা পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ সিদ্ধিরগজ্ঞে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেপ্তার ৭ ‎ নারায়ণগঞ্জে নতুন মামলায় আইভীকে ফের ‘শোন অ্যারেস্ট’, ‎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নারায়ণগঞ্জ নগরভবনের দায়িত্ব নিলেন সাখাওয়াত না.গঞ্জ‌ জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় মামুন মাহমুদ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড ও জরিমানা

চনপাড়া ফাঁড়ি পুলিশের প্রশ্রয়ে চলছে মাদক কারবার কায়েতপাড়া ইউনিয়নে মাদকের ২৫ হটস্পট 

  • প্রকাশের সময় : ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৬ পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নে মাদকের রমরমা কারবার চলছে বলে অভিযোগ উঠেছে। ইউনিয়নে প্রায় অর্ধশতাধিক মাদকের স্পট রয়েছে। এর মধ্যে ২৫ টি হটস্পট। চনপাড়া ফাঁড়ি পুলিশের প্রশ্রয়ে মাদক কারবারীরা নিবিঘ্নে ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ফলে বিক্ষুব্ধ হয়ে উঠেছে কায়েতপাড়া ইউনিয়নের লাখো বাসিন্দা। তবে ফাঁড়ির ইনচার্জ বিষয়টি সঠিক নয় দাবী করেছেন।

অনুসন্ধানে জানা গেছে, কায়েতপাড়া ইউনিয়নে চনপাড়া ফাঁড়ি পুলিশের প্রশ্রয়ে মাদক ব্যবসা রমরমা হয়ে উঠেছে। এ ইউনিয়নে মাদকের ট্রানজিট পয়েন্ট বালু নদ। এ নদ দিয়ে মাদক সরবরাহ হয়। এ ইউনিয়নে প্রায় অর্ধশতাধিক মাদকের স্পট রয়েছে। আর ২৫ টি হচ্ছে হটস্পট।

এ ইউনিয়নের মাদকের ডিপো এখন ৫ নম্বর ওয়ার্ড। এখানকার মাদক কারবারীদের সাথে চনপাড়া ফাঁড়ি পুলিশের রয়েছে সখ্যতা। এক মাদক ব্যবসায়ীর দেওয়া তথ্যের বরাত দিয়ে নাম প্রকাশ না করার শর্তে এক মাদক সেবনকারী বলেন, চনপাড়া ফাঁড়ির ইনচার্জকে মাসোহারা দিয়েই মাদক ব্যবসা করতে হয়। সপ্তাহে ( হপ্তা) ১০ হাজার টাকা দিতে হয় ইনচার্জকে। খোঁজ নিয়ে জানা গেছে, কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া, উত্তরপাড়া, নগরপাড়া, কামশাইর, তালাশকুর, দেইলপাড়া, বরুনা, ইছাখালীসহ বিভিন্ন স্পটে দেদার মাদক বিক্রি হচ্ছে।

চনপাড়ার ফাঁড়ির ইনচার্জ শফিকুল আলম বলেন, এগুলো মিথ্যা অভিযোগ। কারা বিক্রি করে আমাদের জানালে আমরা ব্যবস্থা নিবো। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান শক্ত। কোন পুলিশ সদস্য জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশার উপদ্রব বৃদ্ধি, অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী  ‎

চনপাড়া ফাঁড়ি পুলিশের প্রশ্রয়ে চলছে মাদক কারবার কায়েতপাড়া ইউনিয়নে মাদকের ২৫ হটস্পট 

প্রকাশের সময় : ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬