, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেফতার ১০ ‎ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশার উপদ্রব বৃদ্ধি, অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী  ‎ তথ্যপ্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মতলবের মহিউদ্দিন রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে-সারাক্ষণ বাতা পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ সিদ্ধিরগজ্ঞে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেপ্তার ৭ ‎ নারায়ণগঞ্জে নতুন মামলায় আইভীকে ফের ‘শোন অ্যারেস্ট’, ‎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নারায়ণগঞ্জ নগরভবনের দায়িত্ব নিলেন সাখাওয়াত না.গঞ্জ‌ জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় মামুন মাহমুদ

কোটি টাকার নকল স্ট্যাম্প জব্দ, গ্রেপ্তার ২ ‎

  • প্রকাশের সময় : ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ২০৪ পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নন জুডিসিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ সময় কয়েক কোটি টাকার নকল স্ট্যাম্প জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারখানার দুজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।

‎বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টায় মৌচাক বাসস্ট্যান্ড সংলগ্ন পঁচা সাবান কারখানার সামনে এমদাদ হাজির বাড়িতে গড়ে ওঠা কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আব্দুল বারিক।

‎গ্রেপ্তাররা হলেন ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার ইনতাজমোল্লা ডাঙ্গী গ্রামের মো. আলমাছ খানের ছেলে মিণ্টু খান (৩৫) ও একই জেলার বোয়ালমারী থানার রূপশাত গ্রামের মো. কামাল মিয়ার ছেলে মো. মুন্না ইসলাম মিকাইল (২১)।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, মৌচাক এলাকায় এমদাদ হাজির দ্বিতীয় তলা বাড়ির নিচ তলায় মো. সাইফুল ইসলামের ছেলে মো. সবুজ মোতাহার নামে এক ব্যক্তি একটি ছাপা কারখানা গড়ে তুলে। কারখানাটিতে নকল নন জুডিসিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প তৈরি করা হচ্ছে। গোপন সূত্রে প্রাপ্ত এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

‎অভিযানে কারখানা থেকে ৫০ ও ১০০ টাকা দামের নন জুডিশিয়াল এবং ৫ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত আনুমানিক কয়েক কোটি টাকা দামের রেভিনিউ নকল স্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরির কাগজ জব্দ করা হয়। কারখানার কর্মরত দুজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। কারখানা মালিক ও গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেফতার ১০ ‎

কোটি টাকার নকল স্ট্যাম্প জব্দ, গ্রেপ্তার ২ ‎

প্রকাশের সময় : ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫