, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশার উপদ্রব বৃদ্ধি, অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী  ‎ তথ্যপ্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মতলবের মহিউদ্দিন রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে-সারাক্ষণ বাতা পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ সিদ্ধিরগজ্ঞে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেপ্তার ৭ ‎ নারায়ণগঞ্জে নতুন মামলায় আইভীকে ফের ‘শোন অ্যারেস্ট’, ‎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নারায়ণগঞ্জ নগরভবনের দায়িত্ব নিলেন সাখাওয়াত না.গঞ্জ‌ জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় মামুন মাহমুদ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড ও জরিমানা

কোটচাঁদপুর জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা 

  • প্রকাশের সময় : ১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৩ পড়া হয়েছে

কোটচাঁদপুর প্রতিনিধি:

ঝিনাইদহ-৩ আসনের নির্বাচনী প্রচারণায় নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। আজ বিকেলে ৩ কুশনা ইউনিয়ন এর তালসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে,ইউনিয়ন আমীর মাওলানা আতিকুর রহমান এর সভাপতিত্বে, কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মো. মতিয়ার রহমান।

তালসার সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় দুপুর গড়াতেই স্থানীয় গ্রামগুলো থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উপস্থিত জনতার সংখ্যা মাঠ ছাড়িয়ে পার্শ্ববর্তী সড়কেও ছড়িয়ে পড়ে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মতিয়ার রহমান বলেন

“মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার এবং একটি ইনসাফ কায়েমের সমাজ গড়তেই আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি। ঝিনাইদহ-৩ আসনের জনগণ দীর্ঘ সময় বঞ্চনার শিকার হয়েছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আপনারা সেই অন্যায়ের জবাব দেবেন বলে আমার বিশ্বাস।”

কুশনা ইউনিয়ন জামায়াতের আমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন ঢাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি রেজাউল করিম, এনসিপির উপজেলা আহবায়ক রিদয় আহমেদ,মাওলানা তাজুল ইসলাম,মাওলানা শরিফুর রহমান খান টিটো,মহেশপুর সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই, বিশিষ্ট সমাজ সেবক সাবেক শিবির নেতা মোঃ মিজানুর রহমান,জামাতের স্হানীয় জামাতের ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, । তারা অভিযোগ করেন যে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে সাধারণ মানুষ পরিবর্তন চায়।

জনসভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কুশনা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আসা সাধারণ মানুষ ও সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বক্তারা উপস্থিত সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে শান্তি ও শৃঙ্খলার সাথে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।জনসভাটি সঞ্চালনা করেন মাসুম বিল্লাহ।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশার উপদ্রব বৃদ্ধি, অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী  ‎

কোটচাঁদপুর জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা 

প্রকাশের সময় : ১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬