, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশার উপদ্রব বৃদ্ধি, অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী  ‎ তথ্যপ্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মতলবের মহিউদ্দিন রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে-সারাক্ষণ বাতা পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ সিদ্ধিরগজ্ঞে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেপ্তার ৭ ‎ নারায়ণগঞ্জে নতুন মামলায় আইভীকে ফের ‘শোন অ্যারেস্ট’, ‎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নারায়ণগঞ্জ নগরভবনের দায়িত্ব নিলেন সাখাওয়াত না.গঞ্জ‌ জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় মামুন মাহমুদ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড ও জরিমানা

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮তম বিসিএসে নতুন ৮ চিকিৎসকের যোগদান

  • প্রকাশের সময় : ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪০ পড়া হয়েছে

আগৈলঝাড়া বরিশাল প্রতিনিধি:-

বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। ৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)-এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত আটজন নবনিযুক্ত চিকিৎসক আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ যোগদান করেছেন।

দীর্ঘদিনের চিকিৎসক সংকটের পর অবশেষে স্বস্তি মিলেছে। এতে স্থানীয় জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে নতুন চিকিৎসকদের বরণ করে নিতে এক আন্তরিক ও সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও

পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শিশির কুমার গাইন এবং এমওডিসি মিলন হালদার।

এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও নবনিযুক্ত চিকিৎসকদের মধ্যে রয়েছেন সুমাইয়া তাসনীন তনিয়া (মেডিসিন), মো: সামীম হোসেন (অফথালমোলজি), সাবরিনা ইসলাম (পিডিয়াট্রিক্স), নাসফিন জাহান নিসা (সার্জারি), শাহানাজ পারভীন সেতু (গাইনি অ্যান্ড অবস), বদরুল আলম (অর্থোপেডিক) ও নুসরাত জাহান (ইমারজেন্সি)। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁদের স্বাগত জানানো হয়।

চিকিৎসকরা উপস্থিত ছিলেন। নতুন যোগদান কৃত ডাক্তাররা হলেন, সুমাইয়া তাসনীন তনিয়া(মেডিসিন), মো:সামীম হোসেন(অফথালমোলজি),সাবরিনা ইসলাম(পিডিয়াট্রিক্স), নাসফিন জাহান নিসা(সার্জারি), শাহানাজ পারভীন সেতু(গাইনি এন্ড অবস্),বদরুল আলম(অর্থোপেডিক),নুসরাত জাহান(ইমারজেন্সি) তাদের কে ফুলেল শুভেচ্ছা দিয়ে নবাগত চিকিৎসকদের স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে ডা. গোলাম মোর্শেদ সজীব বলেন, দীর্ঘদিন ধরে চিকিৎসক স্বল্পতার কারণে সাধারণ রোগীদের ভোগান্তি পোহাতে হয়েছে। নতুন চিকিৎসকদের যোগদানে চিকিৎসা সেবা আরও গতিশীল ও কার্যকর হবে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান, আগে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে অনেক রোগীকে বরিশাল শহর বা অন্যত্র যেতে হতো। এখন উপজেলা পর্যায়েই প্রয়োজনীয় সেবা পাওয়া গেলে সময় ও খরচ দুটোই কমবে। ফলে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।

উল্লেখ্য, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে সারা দেশে বিপুলসংখ্যক চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এরই অংশ হিসেবে আগৈলঝাড়ায় আটজন চিকিৎসকের যোগদান উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অনুষ্ঠান শেষে নবনিযুক্ত চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং স্থানীয় জনগণকে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে সেবা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশার উপদ্রব বৃদ্ধি, অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী  ‎

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮তম বিসিএসে নতুন ৮ চিকিৎসকের যোগদান

প্রকাশের সময় : ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬