, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশার উপদ্রব বৃদ্ধি, অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী  ‎ তথ্যপ্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মতলবের মহিউদ্দিন রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে-সারাক্ষণ বাতা পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ সিদ্ধিরগজ্ঞে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেপ্তার ৭ ‎ নারায়ণগঞ্জে নতুন মামলায় আইভীকে ফের ‘শোন অ্যারেস্ট’, ‎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নারায়ণগঞ্জ নগরভবনের দায়িত্ব নিলেন সাখাওয়াত না.গঞ্জ‌ জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় মামুন মাহমুদ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড ও জরিমানা

আগৈলঝাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট পীযুষ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৫ পড়া হয়েছে

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

‎বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ৪০০ পিস ইয়াবাসহ শাহাদাত হোসেন পীযুষ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমী বাজার এলাকায় স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করা হয়।
‎স্থানীয় সূত্র জানায়, পীযুষের গতিবিধি সন্দেহজনক মনে হলে কয়েকজন ব্যক্তি তাকে ধাওয়া করেন। একপর্যায়ে মারুফ হোসেন দোলন, শাওন হাওলাদার ও ফিরোজ শাহসহ স্থানীয়রা তাকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আটক করতে সক্ষম হন। পরে তাকে মারধর করে পুলিশে খবর দেওয়া হয়।
‎খবর পেয়ে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করেন এবং আটক যুবককে থানায় নিয়ে আসেন। গ্রেপ্তার পীযুষ উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
‎আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। উদ্ধার হওয়া ইয়াবার অবৈধ বাজারমূল্য নির্ধারণের প্রক্রিয়া চলছে। আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
‎পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশার উপদ্রব বৃদ্ধি, অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী  ‎

আগৈলঝাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট পীযুষ গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬