, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেফতার ১০ ‎ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশার উপদ্রব বৃদ্ধি, অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী  ‎ তথ্যপ্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মতলবের মহিউদ্দিন রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে-সারাক্ষণ বাতা পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ সিদ্ধিরগজ্ঞে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেপ্তার ৭ ‎ নারায়ণগঞ্জে নতুন মামলায় আইভীকে ফের ‘শোন অ্যারেস্ট’, ‎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নারায়ণগঞ্জ নগরভবনের দায়িত্ব নিলেন সাখাওয়াত না.গঞ্জ‌ জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় মামুন মাহমুদ

আওয়ামী সাবেক এমপি ফজলে করিম ৩ দিনের রিমান্ড 

  • প্রকাশের সময় : ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ২২০ পড়া হয়েছে

হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে ফজলে করিম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চকবাজার থানার একটি হত্যা মামলায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার ২য় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল এর আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি। এর আগে সিআইডি ওই হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১১ নভেম্বর অস্ত্র মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

ফজলে করিমের বিরুদ্ধে ৫ আগস্টের পর হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেয়া, ভাঙচুর, দখলসহ বিভিন্ন অভিযোগে অন্তত এক ডজন মামলা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন থানায়।

প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে এবিএম ফজলে করিমকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে ১৪টি। এসব মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য হেলিকপ্টারে করে তাকে ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামে আনা হয়েছে উক্ত বিষয়ে নিশ্চিত করেছেন সিএমপি চট্রগ্রাম বিভাগীয় কারা কর্তৃপক্ষ।

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেফতার ১০ ‎

আওয়ামী সাবেক এমপি ফজলে করিম ৩ দিনের রিমান্ড 

প্রকাশের সময় : ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫